নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকায় বিএনপির ডাকা তিন দিনের অবরোধে পিকেটিং করার সময় পেট্রোলবোমা ও ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টার সময় কদমতলীর আট মার্চিং মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। গ্রেপ্তার তৌহিদুল ইসলাম (২৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। ওসি জাহিদুল কবির জানান, গ্রেপ্তার তৌহিদুল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য। বাড়ি বাঁশখালী হলেও সে নগরের বাসিন্দা। তৌহিদুলসহ কয়েকজন মিলে আজ আট মার্চিং মোড়ে ২টি […]