আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনসহ কয়েকটি দাবিতে জানুয়ারির প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্ট এবং দেশের সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “দেশ ও জাতির এই চরম যুগসন্ধিক্ষণে দেশের বৃহত্তম এবং জনপ্রিয় আইনজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। “শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন এবং বিচার […]