তারুণ্যের শক্তি অপরিসীম। বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় তরুণরাই পারে জোরালো ভূমিকা রাখতে। এমন অনেক তরুণ আছেন যারা যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া-চন্দনাইশ-দোহাজারীতে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন দুই তরুণ। তারা হলেন- ওয়াসিফ আহমেদ সালাম ও তৌহিদ আফ্রিদি। এই দুই তরুণ বন্যাকবলিত ৪ হাজার মানুষকে চাল, ডাল, বিস্কুট, মোমবাতি, স্যালাইন, পানিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন। ওয়াসিফ সালাম এশিয়ান গ্রুপের পরিচালক। তিনি চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত। করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। যেকোন দুর্যোগ-দুর্বিপাকে […]