চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ নূর বেগম (৬৫) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নূর বেগম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মোবারক আলী বাড়ির নুরুল আলমের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জননী। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন তার ছেলে নুরুল আবছার। নুরুল আবছার জানান, গত ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গোসলের পর রান্না ঘরের চুলায় আগুন পোহানোর সময় কাপড়ে আগুন লেগে নূর […]