বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ২৮ অক্টোবর পালিয়ে গেছে, আবারও আন্দোলনের নামে সহিংসতা করলে তাদেরকে পালাতে হবে।’ তিনি বলেন, ‘আগামী উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতীক ছিল নৌকা মার্কা। আবার যারা স্বতন্ত্র নির্বাচন করেছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না এলে তাদের এই ভুলের খেসারত বহুদিন দিতে হবে।’ সোমবার দুপুরে সেতুমন্ত্রী তার মা বেগম […]