অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে খাগড়াছড়ির মানিকছড়িতে দুই ব্যক্তিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে উপজেলা সদরের মুসলিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে মো. মহিন উদ্দিনকে (২৮) ৭০ হাজার টাকা এবং উপজেলার ছদুরখীলের রমজান আলীর ছেলে মো. চাঁন মিয়াকে (৪২) এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি […]