চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। আস্থার ঘাটতি দেখা দেওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই’র চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাতি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতিষ্ঠানের সিইও’র দায়িত্ব পালন করবেন। কোম্পানি বলেছে, স্থায়ীভাবে সিইও নিয়োগের ক্ষেত্রে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ওপেনএআই পরিচালনার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেয়ায় তাকে […]