মুজিববর্ষে দেশসেরা আঞ্চলিকের স্বীকৃতিপ্রাপ্ত দৈনিক পূর্বকোণ ঊনচল্লিশে পদার্পণ করলো। পাঠকপ্রিয়তাকে পুঁজি করেই আজ ১০ ফেব্রুয়ারি ৩৮ বছর অতিক্রম করেছে দৈনিক পূর্বকোণ। ১৯৮৬ সালের এই দিনে যাত্রা শুরু হয়েছিল দৈনিক পূর্বকোণের। এই আটত্রিশ বছরে আমরা হারিয়েছি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীকে। সময়ের আবর্তে আরো হারিয়েছি আমাদের অনেক সহকর্মীকে। যারা দৈনিক পূর্বকোণের প্রসার ও প্রচারে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। মূলত মোহাম্মদ ইউসুফ চৌধুরীর দূরদর্শিতায় দৈনিক পূর্বকোণের আজকের এই অবস্থান। এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ […]