উপজেলার চর বরমা এলাকায় প্রতি বছরের ন্যায় এ বছরও মিষ্টি আলু চাষ করা হয়েছে। মিষ্টি আলুর বাম্পার ফলনের প্রত্যাশায় সুদিনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার চর-বরমা এলাকায় ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২ দফা বৃষ্টিতে সৃষ্ট বর্ষার পানি নেমে যাওয়ার পর পরই কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে এখনও চলছে মিষ্টি আলুর চারা রোপণ। চারা রোপণের পর গত সপ্তাহে বৃষ্টির কারণে মিষ্টি আলুর ফলন ভালো হবে বলে আশা করছেন তারা। ফাল্গুন মাসের প্রথম দিকে মিষ্টি আলু মাটির […]