চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌর এলাকায় পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে চাপা দিয়েছে। এতে প্রাণ প্রাণ হারান মোটরসাইকেল আরোহী হাফেজ মুহাম্মদ ফয়েজ আহমেদ (৫৮) নামের একব্যক্তি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের রশিদা পুকুরপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফয়েজ পৌরসভার ৪নম্বর ওয়ার্ড়ের আতাউল্লাহপাড়ার মৃত ফতেহ আলী সওদাগরের ছেলে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নাজিরহাট হাইওয়ে থানার জিম্মায় রয়েছে। ঘটনার পরপরই পালিয়েছে পিক-আপের চালক। স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন হাফেজ মুহাম্মদ ফয়েজ আহমেদ। ঘটনাস্থলে বিপরীত […]