চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চমেক-২১ ব্যাচের উদ্যোগে এসব জামা বিতরণ করা হয়। রবিবার (৭ এপ্রিল) চারুলতার উপদেষ্টা ডা. অভীক রায়হানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনেস্থিসিয়া বিভাগের প্রফেসর ডা. মামুনুর রহমান, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপিকা ডা. বাসনা মুহুরী, গাইনি বিশেষজ্ঞ ডা. সাহানারা চৌধুরী, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রফেসর ডা. সাঈদ মাহমুদ, রেডিওলজি বিভাগের প্রফেসর ডা. খুরশিদ আলম, মাইক্রোবায়োলজি বিভাগের ডা. নাসিমা আক্তার, গাইনি বিশেষজ্ঞ ডা. নাসরিন বানু, […]