প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ১৩৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১৫তলা বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন করেছেন। তিনি আজ শনিবার প্রধান অতিথি হিসেবে হাইকোর্ট সংলগ্ন স্থানে নির্মিত উদ্বোধনী ফলক উন্মোচন শেষে ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ভবনটিতে প্রশস্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং […]