এরো মেডিক্যাল ইনস্টিটিউট বিএএফ (এএমআই বিএএফ) বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক স্বীকৃত ০৪ বছর মেয়াদী মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা কোর্স বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। উক্ত কোর্স চলাকালীন সময়ে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও গুণগত মানের মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট গড়ে তোলা হয় । ১) অর্জনঃ সরকারি ও বেসরকারি সকল ম্যাটসের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান। এ বছর পাশের […]