গত পাঁচ বছরে দেশের দারিদ্র্যের হার প্রায় ৫.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ শতাংশে। দেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। তবে একই সময় দ্বিগুণ হারে বেড়েছে পরিবার প্রতি আয় ও ব্যয়। গ্রামের তুলনায় শহরে এখন আয়ের বৈষম্য চরমে পৌঁছেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএসের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে খানা আয়-ব্যয় জরিপ-২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই খানা আয় ও ব্যয় জরিপে সারা দেশের ১৪ হাজার ৪০০ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপে […]