নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার সড়ক ধরে পাঁচশ মিটার সামনে এগোলেই খতিবের হাট। সিটি কর্পোরেশনের ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আওতাধীন এই এলাকার বাসিন্দাদের যাতায়াতের পথ চাঁনমিয়া সড়ক। তবে অবাক করার বিষয় সিটি মেয়রের বাসভবন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের এই সড়কটি কাদামাটিতে ভরা। শহরের ভেতর কাদামাটির সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। গত একযুগেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই সড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই সড়কে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলেই সড়ক সংস্কার করা হবে বলে জানান চসিক […]