আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে নৌকা প্রতীক না দেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তারপরও মন্ত্রী-এমপিদের পছন্দের প্রার্থী নিয়ে চাপের শঙ্কায় ছিলেন সম্ভাব্য প্রার্থীরা। গতকাল প্রধানমন্ত্রীর ঘোষণার পর সেই চাপ ও শঙ্কামুক্ত হয়ে নতুন করে শক্তি ফিরে পেয়েছেন বলে জানান সম্ভাব্য প্রার্থীরা। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, ‘মন্ত্রী-এমপি বা পুলিশের চাপ সাধারণ মানুষের চাপে উড়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রার্থী উন্মুক্ত করে রাজনীতিবিদদের বড় সুযোগ করে দিয়েছেন। অবহেলিত বোয়ালখালীর পরিকল্পিত উন্নয়ন, নির্যাতিত-নিপীড়িত ও বঞ্চিত মানুষের ভাগ্যোয়ন্ননে নির্বাচন […]