সুন্দরের অভিযাত্রায় জাতীয় চেতনায় বৈষম্যহীন নান্দনিক সমাজ বিনির্মাণে সুস্থ সংস্কৃতির চর্চার বিকল্প নেই” হৃদয়ের কথা বলিতে ব্যাকুল এই শ্লোগানে প্রতিষ্ঠিত চট্টগ্রামের সমাজ সংস্কৃতি চর্চাঙ্গন চট্টল সুরাঙ্গন। সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ৫ এপ্রিল ২০২৪ শুক্রবার চকবাজারস্থ বালি আর্কেডের কপার চিমনি রেস্তোঁরায় সম্পন্ন হয় । সংগঠনের সভাপতি সংগীত শিল্পী মুক্তা সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আছিফের তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা গীতি কবি সংসদের সভাপতি লিয়াকত হোসেন খোকন। অর্থ […]