টেকনাফ উপজেলার সাবরাং টুরিজমপার্ক উপকূলের এক জেলের জালে আটকা পড়েছে ৮ লাখ টাকার ছোট-বড় বিভিন্ন রকমের প্রচুর মাছ। আটকা পড়া মাছের পরিমাণ আনুমানিক ৪’শ কেজি। এ সব মাছ দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করছেন। জেলে পরিবারে এখন খুশির আমেজ বইছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ সাবরাং টুরিজমপার্ক সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় এসব মাছ ধরা পড়েছে শাহপরীর দ্বীপ উত্তর পাড়া এলাকার নুরুল হকের জালে। জানা যায়, জেলেদের জালে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ […]