আসন্ন রমজানকে সামনে রেখে কোনো ধরনের মজুতদারি বা কারসাজি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন এ বিষয়ে এক প্রশ্ন রাখলে প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রথম কেবিনেট থেকেই দিকনির্দেশনা দিয়েছেন। আন্তঃমন্ত্রণালয় একটি সমন্বয় কমিটির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি আমাদের সাথে সার্বক্ষণিক […]