চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন রিং রোড এলাকায় সড়ক বিভাজনের সঙ্গে পাজেরো গাড়ির ধাক্কা লেগে এক বিদেশি নারী শিক্ষাথীর (২৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরে রিং রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের নামপরিচয় জানা যায়নি। নিহত ওই শিক্ষার্থী লাউসের নাগরিক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম। তিনি পূর্বকোণকে বলেন, আজ সকালে সড়ক বিভাজনের সঙ্গে একটি পাজেরো গাড়ির ধাক্কা লাগে। এতে এক বিদেশি নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়। দ্রুত […]