কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-কার্তুজসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নূরুল আবছার। আটকরা হল- মহেশখালীর হোয়ানক মুহুরাকাটার দেরায়েত উল্লাহ বাদশার ছেলে ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ (২৪), বড় মহেশখালী ফকিরাকাটার নুরু হোসাইনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৪) ও বড় ডেইল এলাকার করম বকসুর ছেলে মো. সুমন (২৩)। র্যাব জানায়, সোমবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালী […]