অবিশ্বাস্য আর অপ্রত্যাশিত বললেও হয়তো কম হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সি গ্রুপ থেকে সুপার এইটের রেসে নিউজিল্যান্ড ছিটকে যাবে- এমনটা কেউ হয়তো ভাবতেও পারেনি। ২০২১ বিশ্বকাপের ফাইনালিস্টদের সেমিফাইনালেও দেখছিলেন অনেকেই। কিন্তু টানা দুই হারে নিউজিল্যান্ডের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে। কিউইরা সুপার এইটে যেতে হলে মেলাতে হবে অবিশ্বাস্য সব সমীকরণ। আফগানিস্তানকে হারতে হবে বাকি দুই ম্যাচেই। যেখানে এক প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। কখনও বিশ্বকাপে জয় না পাওয়া দলটি আফগানদের হারাবে- এমনটা প্রায় অসম্ভবই বটে। সবমিলিয়ে উইন্ডিজের কাছে হারে […]