সুসজ্জিত চারপাশ। মনোরম পরিবেশ। থরে থরে সাজানো রঙ-বেরঙের পোশাকে ভরপুর প্রতিটি দোকান। কী নেই! পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথার মুকুট, সবই মিলছে নগরীর অভিজাত শপিংমল স্যানমার ওশান সিটিতে। একই ছাদের নিচে নামিদামি অর্ধশত দেশি-বিদেশি ব্র্যান্ডের শো-রুম থাকায় ক্রেতাদের বরাবরের মতো এবারও জমজমাট শপিং মলটি। ঈদের সময় আসতে দেরি হলেও এখনই জমে উঠেছে এখানকার বিকিকিনি। তবে এ মুহূর্তে সবচেয়ে বেশি বেচাকেনা চলছে শিশু ও নারীদের পোশাকের দোকানগুলোতে। এমনটিই জানিয়েছেন শপিং মলের ব্যবসায়ীরা। মার্কেট ঘুরে দেখা যায়, তরুণ তরুণীদের ওয়েস্টার্ন […]