গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত শ্রেষ্ঠতম আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারত। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, উপযুক্ত ব্যবস্থাপনা ও উন্নয়নের অভাব এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে কক্সবাজার তার কাঙ্ক্ষিত জৌলুস হারিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) মালটিপারপাস হলে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর ও সংস্থার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কক্সবাজারকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণীয়, […]