সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি বুধবার (১০ জুলাই)। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট শাহ মঞ্জুরুল হক। শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য সকাল সাড়ে ১১টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিল। এর আগে ৪ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা […]