অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে গত ৭ দিনে নারী ও শিশুসহ ৪০ বাংলাদেশি ত্রিপুরায় আটক হয়েছেন। এরা সবাই দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। গত ১১ মে ত্রিপুরায় গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) আগরতলা রেলস্টেশনে একজন ভারতীয় দালালসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এরা মুম্বই যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠার জন্য অপেক্ষা করছিল। জিআরপি আগরতলার অফিসার-ইন-চার্জ তাপস দাস বলেন, তারা ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমা থেকে বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। আমরা লক্ষ্য […]