চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি ঋণখেলাপি মামলায় সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১২ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন– মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। বিবাদীরা একই কোম্পানির পরিচালক এবং একই পরিবারের সদস্য। আদালত সূত্রে জানা যায়, ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে উত্তরা ব্যাংক পিএলসি এ মামলা দায়ের করে। বাদী […]