চট্টগ্রাম শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সর্বশেষ নিউজ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে অস্ত্রসহ আবুল কাশেম (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় বাস্তুহারা ক্ষেতচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই তোফাজ্জল হোছাইন।   তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বাস্তুহারা ক্ষেতচর এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। এ সময় রামদা, শাবল, দুটি চাপাতি, ছোরা ও এলজি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পূর্বকোণ/পিআর/এএইচ

১৩ জুলাই, ২০২৪ | ১১:৪০