চট্টগ্রামের রাউজানে ২ নম্বর ডাবুয়া ইউনিয়নে মো. আরমান (৩০) নামে এক ডেকোরেশন ব্যবসায়ী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি ওই ইউনিয়নের এয়াছিন শাহ মাজারের পাশে ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন মেম্বারের ছেলে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত প্রায় ৮টার দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। নিহতের মামা শফিকুল ইসলাম সুমন জানান, আরমানকে রাত প্রায় ৮টার দিকে নিজ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ […]