কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সম্প্রতি মিয়ানমারের যুদ্ধ ফেরত এক আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এপিবিএন। এ সময় তার কাছ থেকে ২টি রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১টায় ক্যাম্প-২০ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরসা সন্ত্রাসী মোহাম্মদ ইলিয়াস (২৬) ১১ নম্বর ক্যাম্পের মৃত হাসান আহমেদের ছেলে । ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্প-২০ […]