কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে অর্ণ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, চকরিয়া পৌর সভার কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সকালে প্রতিদিনের মতো স্কুলে যায়। বিকালে বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে বন্ধুদের সাথে উপজেলা প্রশাসনের আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। এসময় অসাবধানতার গোসলরত অবস্থায় সে জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যায় । বন্ধুরা তাকে পুকুর থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অর্ণকে (১৪) মৃত ঘোষণা […]