দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে পরিচয় শনাক্ত করা গেছে সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন প্রবাসীর অগ্নিদগ্ধ মরদেহ। আগামী শুক্রবার (২ আগস্ট) মরদেহগুলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকা ফিরবে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকে এই সংক্রান্ত সার্বিক প্রস্তুতি শুরু করেছে আবুধাবি বাংলাদেশ দূতাবাস। শনাক্ত করা মরদেহের মধ্যে রয়েছে- ঢাকার নবাবগঞ্জ বালেঙ্গার মুহাম্মদ রানা মিয়া, একই এলাকার মুহাম্মদ ইবাদুল শেখ, মুহাম্মদ রাজু হোসেন, নবাবগঞ্জ রাজাপুরের মুহাম্মদ রাশেদ ও ঢাকা দোহারের ইকলাছ মৃধা। তারা সবাই দেশটির আজমান প্রদেশে বসবাস […]