বাংলাদেশের আম চীনে রপ্তানির অনুমোদন পেল। গত শুক্রবার চীনের শুল্ক প্রশাসন বাংলাদেশ থেকে আম আমদানির লক্ষ্যে একটি ঘোষণা জারি করেছে। গতকাল সোমবার ঢাকায় চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশ ‘বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য ফাইটোস্যানিটারির প্রয়োজনীয়তা–বিষয়ক প্রটোকল’ সই করে। বাংলাদেশের আম রপ্তানির বিষয়ে চীনের শুল্ক বিভাগের এই ঘোষণা […]