ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোটগ্রহণ বুধবার (৫ জুন)। এ ধাপের ভোটের মধ্য দিয়েই ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিতকৃত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণ করা হবে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৬০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এরইমধ্যেই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৪ জুন) রাতেই দুর্গম এলাকার ১৯৭টি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠিয়েছে কমিশন। ভোটের দিন ভোরে বাকি […]