‘নো হেলমেট, নো ফুয়েল’ নিশ্চিতকরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অভিযানে নেমেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার মহামুনি বাসস্ট্যান্ড ও আমতল মোড়ে জনসচেতনতায় পুলিশ অভিযান চালিয়ে সকল মোটরসাইকেল চালকদের সর্তক করেছেন। গত কয়েকদিন ধরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে জেলা সদরে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিশ্চিতকরণে পুলিশি তৎপরতা বৃদ্ধির ফলে মোটরসাইকেলে হেলমেট ব্যবহার শুরু হয়। এরই ধারাবাহিকতায় মানিকছড়িতেও ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিশ্চিতকরণে পুলিশ সর্তকতামূলক প্রচারাভিযান চালায়। জনবহুল এলাকায় ফেস্টুন টাঙিয়ে এবং মোটর সাইকেলে স্টিকার লাগিয়ে দিয়ে সকলকে […]