কক্সবাজারে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ধুরুং বাজারের মো. তারেক (২৮) নামের এক এলপি গ্যাস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী মো. তারেক দক্ষিণ ধূরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়ার মৃত আবু তাহেরের ছেলে। পরিবার সূত্র জানায়, নিহত তারেক দীর্ঘদিন ধরে ধুরুং বাজারে ব্যবসা করে আসছে। কারো সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ফোনে কথা হয় তারেকের সাথে। দোকান বন্ধ […]