ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনা করতে আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়, তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। পররাষ্ট্রসচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার তিনদিনের সফরে বাংলাদেশে আসছে। এতে এই বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। […]