নগরীর নাসিরাবাদ হাউজিংয়ের পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। ১৫ বছর বয়সী নুজহাত আলম তাসনিম নামের ওই শিক্ষার্থী গত বুধবার সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে সে স্কুলে পৌঁছায়নি। এর মাঝ পথেই সে নিখোঁজ হয়। তার বাসা পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর আতুরার ডিপোর তাহেরা আবাসিকের ফেরদৌস মঞ্জিলে। শিক্ষার্থীর বাবা মো. মাহবুবুল আলম জানান, বুধবার সকালে নুজহাত স্কুলের পোশাক পরে স্কুলে যাওয়ার জন্য বের হয়। তবে স্কুল […]