মোনাকো ২: ১ বার্সেলোনা লা লিগায় টানা ৫ ম্যাচ জিতার আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামে বার্সেলোনা। কিন্তু ইউরোপ সেরার মাঠে খেলার ধরণ যে ভিন্ন সেটা হয়তো বার্সা ভুলেই বসেছে। ফরাসি ক্লাব মোনাকোর কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে বার্সা। ম্যাচের শুরুতেই বার্সার আত্মবিশ্বাসের ভিত কাঁপিয়ে দেয় এরিক গার্সিয়ার লাল কার্ড। এরপর গোলও খেয়ে ফেলে তারা। পরে রেকর্ড গড়ে যা শোধ করেন লামিনে ইয়ামাল। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে করা গোলেই জয় পায় মোনাকো। […]