সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ব্যক্তিরা এখন কোথায় আছেন এবং তাদের কারা পালাতে সাহায্য করেছে, তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন। সেলিমা রহমান বলেন, ‘আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। কারণ বিএনপি শেখ হাসিনা সরকারের আতঙ্ক ছিল। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে হাসিনা পালিয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘুরে […]