গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা খেজুরের রস খেতে যাচ্ছিল বলে জানা গেছে। নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরো […]