রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে কাফনের কাপড় পরে শিক্ষার্থীরা গণমিছিল করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গণমিছিলটি ক্যাস্পাস প্রদক্ষিণ করে বিকেল ৪টায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলটি অনুষ্ঠিত হয় বিএসপিআইয়ের সি়ভিল উড ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আবছার চৌধুরী, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের রিশাদ মাহমুদ, মো. মাসুম, হাবিবুর রহমান এবং মুজাহিদুর রহমান নকিবের নেতৃত্বে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে বলে জানান আন্দোলনকারীরা।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ






















