বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ফাতেমা জান্নাত (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ফতেমা জান্নাত হিমছড়ি পাড়ার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী। রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি হিমছড়ি পাড়ায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী। তিনি জানান, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড় থেকে বন্যহাতি জনবসতি এলাকায় ঢুকে পড়ে। ফাতেমা জান্নাত প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে বাড়ির আঙ্গিনায় বন্যহাতির কবলে পড়েন। এসময় হাতি ফাতেমা জান্নাতকে […]