কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে ট্রেনের ধাক্কায় মীর কাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মালুমঘাট রিংভং সোয়াজানিয়া জামে মসজিদ সংলগ্ন রেললাইন ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। মীর কাশেম পার্বত্য লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের রহিম দাদের ছেলে। ট্রেনের ধাক্কায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু। তিনি জানান, দুপুর ২টার দিকে হাসপাতালে চিকিৎসা শেষে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হেটে সোয়াজানিয়া মসজিদের দিকে যাওয়ার সময় চলন্ত ট্রেনের […]