ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংক ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত […]