তুলনামূলক বড় আয়তনের কারণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি বরাদ্দের সুষম বণ্টন সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। সোমবার রাতে বৃহত্তর ফটিকছড়ি উপজেলার ‘সমস্যা-সম্ভাবনা ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। উপজেলা সদরের একটি রেস্তোঁরায় লিম ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় এই মতবিনিময় সভার আয়োজন করেছে স্থানীয় অনলাইন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়ি উপজেলার আয়তন চট্টগ্রাম বিভাগে সমতলের মধ্যে […]