কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত রুম ভাড়া নেওয়ার অভিযোগে দুটি হোটেলকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) কক্সবাজারের হোটেল-মোটেল জোনে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। জানা গেছে, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুসারে লাইসেন্স না থাকায় এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে সেবামূল্য সংরক্ষণ ও প্রদর্শন না করে অতিরিক্ত রুম ভাড়া গ্রহণ করায় এই দুটি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে কক্সবাজার মডেল থানা পুলিশ, ট্যুরিস্ট […]