চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জিএমআইটির প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রশংসনীয়
গ্রোথ মাইন্ড ইনোভেশন টিম (জিএমআইটি)’র প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ক্লাস

জিএমআইটির প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রশংসনীয়: চসিক মেয়র

বিজ্ঞপ্তি

৬ মে, ২০২৫ | ৭:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তরুণদের দক্ষ করে তুলতে গ্রোথ মাইন্ড ইনোভেশন টিম (জিএমআইটি) যেভাবে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

 

সোমবার সকালে চট্টগ্রামের চকবাজার এলাকায় জিএমআইটির কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। 

 

মেয়র আরও বলেন, চকবাজার আমার আবেগের জায়গা। শৈশব কেটেছে এই এলাকায়। সেই চকবাজারেই জিএমআইটি দক্ষ জনশক্তি তৈরির প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা আত্মনির্ভর হয়ে উঠবে। দেশের উন্নয়নে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। চসিকও প্রযুক্তিনির্ভর সেবার দিকে এগোচ্ছে। খুব শিগগিরই আমরা একটি মোবাইল অ্যাপ চালু করব, যাতে নাগরিকরা সরাসরি তাদের এলাকার সমস্যার তথ্য জানাতে পারবেন।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জিএমআইটির চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী জানান, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ২৪টি এবং অফলাইনে ৪টি কোর্স চালু রয়েছে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা সমাধানে তরুণ প্রজন্মকে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট