বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী বলেছেন, যে ট্রাইব্যুনালে আমার ভাইকে (সালাউদ্দীন কাদের চৌধুরী) জুডিসিয়াল কিলিং করা হয়েছিল, সে ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার বিচার হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ মানে ভারত, ভারত মানে আওয়ামী লীগ। দিল্লী সুপরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমার মনে হয় শেখ হাসিনার কবরস্থানও হবে ভারতে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাউজান ডাবুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কর্তৃক জাতির সামনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভায় প্রধান […]