চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চন্দন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির মৃত ধারীর ছেলে। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান ভৈরব থানার ওসি মো. শাহীন মিয়া। ওসি শাহীন মিয়া বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ভৈরব থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি […]